হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • 0

হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রোববার এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা নজরদারি ও বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি থেকে মার্কিন বাহিনীর একটি সাবমেরিন ড্রোন বা ইউইউভি জব্দ করা হয়েছে।

আইআরজিসি জানায়, জব্দ করা ড্রোনটি ‘রেমুস ৬০০’ মডেলের একটি স্বয়ংক্রিয় পানির নিচের যান। হরমুজ প্রণালিতে নজরদারির জন্য মার্কিন বাহিনী এটি ব্যবহার করছিল বলে দাবি করেছে ইরান। ড্রোনটিতে থাকা গোয়েন্দা তথ্য উদ্ধারের চেষ্টা করছেন আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা।

এর আগে চলতি সেপ্টেম্বরের শুরুতেও হরমুজ প্রণালি থেকে একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছিল আইআরজিসি।

পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্তকারী হরমুজ প্রণালি প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়।

আইআরজিসির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান।

সূত্র: এএফপি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

Update Time : ০১:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬