৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

গাজীপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নেত্রকোণায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হিসেবে বদলির আদেশাধীন) আবু সালেহ মো: মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোসা: শুকরিয়া পারভিনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো: তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

Update Time : ১০:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬