৯ বছরের সম্পর্কের ইতি: বাগদান ভাঙলেন ফারিয়া

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • 227

বিনোদন প্রতিবেদক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে খুব আয়োজন করে বাগদান করেছিলেন রনি রিয়াদ রশিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে। প্রায় তিন বছর পর সেই সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুধবার (১ মার্চ) দুপুরে এই ঘোষণা দেন ফারিয়া।

নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে জন্য জানাচ্ছি যে, তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা এবং চিন্তা পার করে রনি ও আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের দীর্ঘ ৯ বছরের একসঙ্গে পথচলার এখানেই সমাপ্ত হতে যাচ্ছে। আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের এই সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়া সব সময় আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকবে।’

অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়ে আরও লিখেছেন, ‘আমি আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব কঠিন সময় পার করতে তারা যেন আমায় প্রার্থনায় রাখেন।’

২০১৩ সালের ২১ মার্চ একটি অনুষ্ঠানে গিয়ে রনি রিয়াদ রশিদের সঙ্গে প্রথম দেখা হয় ফারিয়ার। এরপর দীর্ঘ সাত বছর সময় নিয়ে সম্পর্কের ভিত পোক্ত করেন। ২০২০ সালে পারিবারিভাবেই বাগদান সম্পন্ন করেন দুজন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

৯ বছরের সম্পর্কের ইতি: বাগদান ভাঙলেন ফারিয়া

Update Time : ১২:৫৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩