Dhaka ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‌পরিচ্ছন্ন একটি সিনেমা গলুই : শাকিব

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • 272

বিনোদন ডেস্ক

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের প্রথম সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ মুক্তির প্রস্তুতি পর্ব চলছে। এসএ হক অলিক পরিচালিত সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তার পর থেকেই সিনেমাটির মুক্তি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।

সিনেমাটির পরিচালক এসএ হক অলিক বলেন, একটি সিনেমা মানে একটি স্বপ্ন। টানা শুটিং শেষ করে ডাব করেছি। গত সপ্তাহে সেন্সর ছাড়পত্র পেয়েছি। এখন দর্শকের জন্য প্রেক্ষাগৃহে দিতে চাই।

সিনেমাটি মুক্তির বিষয়ে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, বড় বাজেটের সিনেমা এটা। আমরা উৎসবে মুক্তি দিতে চাই। আপাতত আমাদের পরিকল্পনায় রোজার ঈদ।

শাকিব খান বলেন, খুব পরিচ্ছন্ন একটি সিনেমা ‘গলুই’। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। সিনেমাটি দর্শকদের হলমুখী করবে। সিনেমাটিতে দেখা যাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। শুটিং হয়েছে টাঙ্গাইল জেলা ও জামালপুরের নদী তীরবর্তী এলাকায়।

শাকিবের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করেছেন পূজা চেরি। এছাড়া অভিনয় করেছেন সুচরিতা, আলীরাজ, সুব্রত, আজিজুল হাকিম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

‌পরিচ্ছন্ন একটি সিনেমা গলুই : শাকিব

Update Time : ০৭:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২