মির্জা ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার, ৫০০ কোটি টাকার মানহানি মামলা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • 204

প্রতিনিধি, ঠাকুরগাঁও
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবধিকার বিষয়ক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
অভিযুক্ত মেহেদী হাসান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে। আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি আমলে নিয়েছেন।
এজাহারে বাদী অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন অভিযোগ করেন, গত ২৭ আগস্ট মেহেদী হাসান নামে একটি ফেসবুক আইডি থেকে বলা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা নিয়ে সিঙ্গাপুর গিয়েছেন। সোনালী ব্যাংকের চেকটিতে তারিখ দেওয়া হয়েছে ২০ আগস্টের। আর টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ। দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক এটি। সেই পোস্টে মেহেদী হাসান আরও লিখেন, সাব্বাস ফখরুল নামেও মিছা ফখরুল, কামেও মিছা ফখরুল।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহ।
মির্জা ফখরুল ঢাকা ছাড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টটিতে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেয়েছেন মির্জা ফখরুল। সে টাকায় বিদেশ ভ্রমণ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পোস্টটিতে মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরার ছবির সঙ্গে একটি চেকের ছবিও সংযুক্ত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মির্জা ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার, ৫০০ কোটি টাকার মানহানি মামলা

Update Time : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩