প্রধানমন্ত্রীর জন্মদিন: পথ শিশুদের নিয়ে কেক কাটলেন পলক

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • 166

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কেক কাটলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জন্মদিন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় স্মার্ট চিলড্রেন কার্নিভালে এ কেক কাটা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

এসময় উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের কেক খাইয়ে দেন এবং স্মার্ট চিল্ড্রেন কার্নিভালে স্থাপিত বিভিন্ন স্টলে গিয়ে তাদের সঙ্গে খেলা করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, নগরীতে শিশুদের জন্য আয়োজন থাকে একেবারে কম। বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধারদের আনন্দ দিতে তেমন উদ্যোগ নেই বললেই চলে। সেজন্যই বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশে প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতেই এ বিশেষ আয়োজন হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য রূপকল্প দিয়েছেন। ইন্টারনেট, বিদ্যুৎ সুবিধাসহ মৌলিক চাহিদা পূরণ করে আমাদের একটি মধ্যম আয়ের মর্যাদাশীল বাংলাদেশ উপহার দিয়েছেন।
প্রধানমন্ত্রী ২১ বার মৃত্যুর মুখোমুখি হয়েও এদেশের মানুষের পাশ থেকে কখনো সরে যাননি। জনগণকে উন্নত আধুনিক জীবন উপহার দেওয়ার জন্য তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা ভবিষ্যৎ প্রজন্মের সামনে সিম্পল লিভিং হাই থিংকিং জীবন দর্শন দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, মেধা-শ্রম দিয়ে, অসাধ্য সাধনের মাধ্যমে কীভাবে সংগ্রামী জীবনে জয়ী হওয়া যায় তা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতেই আইসিটি বিভাগ ‘শেখ হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ তৈরি করেছে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শিশু পরিবার ও পথশিশু মিলে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিন: পথ শিশুদের নিয়ে কেক কাটলেন পলক

Update Time : ০২:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩