Dhaka ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় জনসমাবেশ: বিএনপির ১৩৪ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে এক

  • Reporter Name
  • Update Time : ০৬:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • 152

জ্যেষ্ঠ প্রতিবেদক:

রাজধানীর রমনা থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫০ জনসহ বিএনপির ১৩৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অস্ত্র আইনের মামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দীন বাসিতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, রমনা থানার হোটেল মেরিনা ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে জিয়া উদ্দীন বাসিতকে অস্ত্রসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। রমনা থানা এলাকা থেকে বিস্ফোরকদ্রব্যসহ প্রেফতার অন্য ৫০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া পল্লবীতে একজন, কাফরুলে দুজন, ওয়ারীতে ১১ জন, ক্যান্টনমেন্টে একজন, খিলক্ষেতে চারজন, নিউমার্কেটে একজন, মোহাম্মদপুরে একজন, শেরেবাংলা নগরে পাঁচজন, মিরপুরে সাতজন, বনানীতে ১৩ জন, গুলশানে আটজন, ভাটারায় তিনজন, চকবাজারে তিনজন, লালবাগে পাঁচজন, শ্যামপুরে পাঁচজন, কদমতলীতে চারজন, উত্তরা পূর্বে তিনজন, উত্তরা পশ্চিমে একজন, বিমানবন্দরে একজন, যাত্রাবাড়ীতে তিনজন ও ডেমরা থানার মামলায় দুজনকে কারাগারে পাঠানো হয়ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ঢাকায় জনসমাবেশ: বিএনপির ১৩৪ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে এক

Update Time : ০৬:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩