Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন মাহিয়া মাহি

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • 120

জ্যেষ্ঠ প্রতিবেদক
ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের বাসন থানায় করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিরের দিন ধার্য ছিল। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত চূড়ান্ড প্রতিবেদন গ্রহণ করে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। চলতি বছরের ১৭ মার্চ রাতে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। বাসন মেট্রো থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া এ মামলা করেন।
মামলায় ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে। এরপর ঘটনার সত্যতা না পেয়ে মাহি ও তার স্বামীকে অব্যাহতির আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন মাহিয়া মাহি

Update Time : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩