জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট অঙ্গন ত্যাগ করেছেন ঝালকাটি-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা তাকে বেইমান, রাজাকার বলে গালাগাল করেন। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টে যান তিনি। এদিন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে যান শাহজাহান ওমর তবে, কিছুক্ষণ অপেক্ষা করেও প্রধান বিচারপতির সঙ্গে দেখা হয়নি তার। প্রধান বিচারপতির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল ঘটনার বর্ণনা দিয়ে বলেন, দুপুর ১২ টার দিকে শাহজাহান ওমর তার এক জুনিয়রকে আমার চেম্বারে পাঠান তার চেম্বারে যাওয়ার জন্য। আমি তার জুনিয়রকে বলে দেই, মোনাফেক, মীর জাফরের সঙ্গে আমি দেখা করতে যাবো না। আমি তার চেম্বারে দেখা করতে না যাওয়ায় শাহজাহান ওমর আমার চেম্বারে চলে আসেন। তিনি এসেই আমার সঙ্গে উচ্চবাচ্য কথা বলা শুরু করেন।
জানতে চান আমি কেন তাকে মোনাফেক-মীরজাফর বলেছি। আমি তাকে বলি আপনি বেইমান, মোনাফেক, মীরজাফর। এসময় সাধারণ আইনজীবীরা তাকে আমার চেম্বার থেকে ধাওয়া করেন। চেম্বার থেকে বের হয়ে কফিশপের সামনে যান। সাধারণ আইনজীবীরা তাকে ঘিরে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা তার কাছে জানতে চান প্রধান বিচারপতির বাসভবনে হামলার আসামি হয়ে কিভাবে পুলিশ প্রটোকলে সুপ্রিম কোর্টে এলেন। এই মোনাফেকের স্থান সুপ্রিম কোর্টে হবে না। এক পর্যায়ে শাহজান ওমর সুপ্রিম কোর্ট ত্যাগ করে চলে যান।
যদিও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর। তিনি বলেন, ‘রেজিস্ট্রার কার্যালয়ে একটা কাজে এসেছিলাম।’
এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান ওমর। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।
ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর।
ব্রেকিং :
তোপের মুখে হাইকোর্ট ত্যাগ করলেন শাহজাহান ওমর
-
Reporter Name - Update Time : ০২:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- 128
জনপ্রিয়

























