স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট কালিয়ায় মাছের ঘেরের লভ্যাংশের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।রবিবার ১লা মে সন্ধ্যা ৭টায় বাগেরহাট সদর থানাধীন কালিয়ার শরীফ শেখের ছেলে তানজিল শেখ তার অংশীদার ঘের ব্যবসায়ী মোঃ মুরাদের নিকট পাওনা টাকা চাওয়ায় দলবলসহ আক্রমন করে।
এ বিষয়ে তানজিল জানান, মুরাদসহ ৬ জন ১৩ লাখ টাকায় একটি মাছের ঘের ক্রয় করে। দীর্ঘদিন তারা সুষ্ঠুভাবে মাছের ব্যবসা পরিচালনা করে আসছিল। এই সিজনে মাছ বিক্রি করে ৭ লাখ ১৮ হাজার টাকা লাভ হয় তাদের। এসময় তার অংশীদার মুরাদের নিকট লভ্যাংশের পাওনা ৫০ হাজার টাকা চাওয়ায় বাগবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মুরাদ দলবলসহ লোহার রড ও হাতুরী দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ।এসময় তাকে আটকে রেখে মোবাইল কেড়ে নেয়।
খবর পেয়ে বাগেরহাট সদর থানা পুলিশ তানজিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, “এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ দায়ের হলে তদন্তের মাধ্যমে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে”।
তবে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান তানজিলের পরিবার। এঘটনার সাথে জড়িতদের কঠিন বিচারের দাবি জানান তারা।
ব্রেকিং :
বাগেরহাটের পাওনা টাকা চাওয়ায় ঘের ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ
-
Reporter Name - Update Time : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- 136
Tag :
জনপ্রিয়

























