Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় কর্মরত পি বি আই পরিদর্শক মাসুদ’র বিরুদ্ধে কলেজছাত্রীর ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • 253

খুলনা সংবাদদাতাঃ খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পি বি আই) তে কর্মরত পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ’র বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। জানা যায়, কিছুদিন পূর্বে ফেসবুকে পোস্ট সংক্রান্ত বিষয়ে সহযোগিতার আশায় ভিকটিম অভিযুক্ত মাসুদের নিকট আসলে সুসম্পর্ক তৈরী হয় । রবিবার ১৫ মে দুপুর ১২ টায় নগরীর ছোট মির্জাপুর রোডস্থ একটি জাতীয় দৈনিক পত্রিকা অফিসের কক্ষে ধর্ষনের ঘটনা ঘটে। তবে পত্রিকাটির সাংবাদিক দাবি করেছেন তার কার্যালয় লাগোয়া জনৈক বাচ্চুর ভাড়া করা রুমে এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে অভিযযোগকারী ভিকটিম বলেন “ তার সাথে প্রথমে আমার ফেসবুকে একটি ছবি পোস্ট সংক্রান্ত বিষয়ে সহযোগিতার জন্য যাই। কিছুদিন তার সাথে আমার ইমোতে কথা হত। একপর্যায়ে সহযোগিতার জন্য মাসুদ আমাকে খুলনায় আসতে বলে এবং আমি খুলনায় আসি। পরে আমাকে একটি রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।“

এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও গাইনী বিভাগের রেজিষ্টার ফারহানা কবির বলেন, ভিকটিমের প্রাথমিক কথায় ও আলামতে এ বিষয়ের সত্যতা মিলেছে এবং ভিকটিমকে হাসপাতেলের অন স্টপ সার্ভিসের কক্ষে রাখা হয়েছে।

  • রোববার দুপুরে কলেজ পড়ুয়া ভিকটিমকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে কেএমপি পুলিশ। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন “কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুক ছবি সংক্রান্ত বিষয় নিয়ে গত ৫ দিন আগে আসে। এ সুবাদে তাকে সহযোগিতা করার কথা বলে ওই কাগজী হাউজের কক্ষে নিয়ে যায় মাসুদ এবং সেখানেই তাকে ধর্ষণ করে। প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই কলেজছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।
  • এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পত্রিকা অফিসের কার্যালয়ের তালা ভেঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কে এম পি’র

  • উপ পুলিশ কমিশনার সোনালী সেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় কর্মরত পি বি আই পরিদর্শক মাসুদ’র বিরুদ্ধে কলেজছাত্রীর ধর্ষণের অভিযোগ

Update Time : ০৯:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২