৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল বাতিলের দাবি

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • 191

নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্ম কমিশন (পিএসসি) নানা চড়াই-উৎরাই পেরিয়ে ৪২টি বিসিএস শেষ করতে পারলেও ৪৩তম বিসিএসে এসে শিক্ষার্থীদের ওপর নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রতিষ্ঠানটি। এমন অভিযোগ তুলেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডারে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী। পাশাপাশি, নতুন পদ্ধতিতে সদ্য প্রকাশিত ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের ফল বাতিলের দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ৪৩তম বিসিএসে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী বলেন, বিসিএস ৪৩তম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ নন-ক্যাডার চাকরি প্রার্থীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। ৪৩তম বিসিএসে এক হাজার ৩৪২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও সুপারিশ করা হয়েছে মাত্র ৬৪২টি পদে। এছাড়া, শ্রম অধিদপ্তরের নবম গ্রেডের সহ-পরিচালক ১৪টি পদ, ১১তম গ্রেডের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা ছয়টি পদ, ১২তম গ্রেডের শ্রম কর্মকর্তা পাঁচটি পদ এবং অর্থ বিভাগের এসএএস সুপারিনটেনডেন্ট ২৯টি পদ, অর্থাৎ মোট ৫৪টি পদ ৪৩তম বিসিএস থেকে প্রত্যাহার করে নিয়ে আমাদের সঙ্গে চরম প্রহসন করা হয়েছে।
তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত মে মাসের প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান অনুযায়ী, বিসিএসের মাধ্যমে পূরণযোগ্য প্রায় লক্ষাধিক পদ খালি আছে। আমরা মনে করি, আমাদের সঙ্গে এ বৈষম্যের পেছনে সদিচ্ছা, আন্তরিকতার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতাই দায়ী। অথচ পিএসসির ৪১তম বিসিএসের নন-ক্যাডার রেজাল্ট দিয়ে স্বল্পতম সময়ে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার রেজাল্ট যদি একত্রে না দেওয়া হতো এবং অন্তত তিন মাস সময় নিয়ে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার রেজাল্ট দিত, তাহলে আমরা মনে করি… ৩৮, ৪০, ৪১তম বিসিএসের মতো আমরাও অধিক সংখ্যক নিয়োগ পেতাম।
তারা আরও বলেন, এখন এই ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করা এবং ফল প্রকাশের আগেই নন-ক্যাডার প্রার্থীদের পছন্দ ক্রম আহ্বান করা সংশ্লিষ্ট নন-ক্যাডার নিয়োগ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। দীর্ঘ প্রক্রিয়া শেষে মেধাবী হাজার হাজার উত্তীর্ণ চাকরি প্রার্থীর বিষয়টি স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা পিএসসির সাংবিধানিক দায়িত্ব।
তাই আমরা আশা করি, আগামী তিন কার্যদিবসের মধ্যেই ৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল বাতিল করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে। পাশাপশি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস নন-ক্যাডারদের সুপারিশ অব্যাহত রাখবেন। এখন এই দাবিগুলো যদি না মানা হয়, নোটিশকারীদের পক্ষে দ্রুতই উপযুক্ত আদালতে ন্যায়বিচার চেয়ে আবেদন করা হবে বলেও জানান তারা।
৪৩তম বিসিএস নন-ক্যাডার ফল প্রত্যাশী মারুফ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন, হাসান আজিজুল, ফারুকুল ইসলাম ও মনির হোসেনসহ অনেকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল বাতিলের দাবি

Update Time : ০২:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪