বই খুলছেন দেখছেন চলে যাচ্ছেন, বিক্রি কম

  • Reporter Name
  • Update Time : ০৮:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • 184

নিজস্ব প্রতিবেদক
এবার বইমেলা শুরুর পরই পড়েছে সাপ্তাহিক ছুটি। এতে শুরুর দিনের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। শনিবার (৩ ফেব্রুয়ারি) তৃতীয় দিনেও পাঠক-দর্শনার্থীতে মুখরিত বইমেলা। শিশুপ্রহর ঘিরে মেলায় দিনভর কচিকাঁচাদের ভিড়। দুপুর গড়িয়ে বিকেল হতেই ছুটির দিনে এসেছেন সব বয়সী মানুষ। সবমিলিয়ে বইমেলায় বেশ ভিড়।
পাঠক-দর্শনার্থীদের এমন আনাগোনার সঙ্গে বিক্রির কোনো মিল নেই বলে জানিয়েছেন প্রকাশক ও বিক্রেতারা। প্রিয়মুখ প্রকাশনীর ব্যবস্থাপক মোজাম্মেল হোসেন জানালেন, ‘এবার শুরু থেকে মেলায় মানুষ আসছে, ভালোই লাগছে। তারা বই খুলছেন, দেখছেন, চলে যাচ্ছেন। ভিড় থাকলেও বিক্রি সেই রকম বিক্রি নেই।’
শুরু থেকেই মেলায় ভিড় দেখে বেশ আশাবাদী উৎস প্রকাশনের স্বত্বাধিকারী মুস্তফা সেলিম। তিনি বলেন, ‘বৃহস্পতিবার মেলা শুরু হলো। এরপর শুক্র ও শনিবার। এ দুদিন অনেক শিশু মেলায় আসছে। ওরা গল্পের বই, কমিকস, রূপকথা এগুলো কিনছে। মেলায় শিশুদের উপস্থিতি আশা জাগাচ্ছে, ওরা বইমুখী হচ্ছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বই খুলছেন দেখছেন চলে যাচ্ছেন, বিক্রি কম

Update Time : ০৮:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪