পরিবারের মতো ভালোবেসে রেলকে সাজাতে হবে: মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 176

নিজস্ব প্রতিবেদক
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশ রেলওয়ে হলো একটি পরিবার। এখানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী সেই পরিবারের সদস্য। নিজ পরিবারের মতো ভালোবেসে রেলকেও সুন্দরভাবে সাজাতে হবে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) ঈশ্বরদী লোকোশেড পরিদর্শন ও পাকশী রেলওয়ে কন্ট্রোল অফিস এবং বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় সরেজমিনে পরিদর্শন শেষে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, প্রাইভেট অরগানাইজেশনগুলো ভালো কাজ করে। এ কারণে তাদের কখনো লস হয় না। রেলকে নিজের মনে করে আন্তরিকভাবে কাজ করলে, রেল একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। অন্যরা যদি পারে, আমরা কেন রেলের পরিবর্তন করতে পারবো না? আমরা অবশ্যই পারবো। মানুষ ট্রেনে যাওয়ার সুযোগ পেলে অন্য কোনো পরিবহন ব্যবহার করতে চায় না। আমরা এ সুযোগটাকে কাজে লাগিয়ে রেলের আয় বৃদ্ধি করতে পারি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পরিবারের মতো ভালোবেসে রেলকে সাজাতে হবে: মন্ত্রী

Update Time : ০৭:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪