বগুড়ায় ২৯৩ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • 300

জয়দেব কুমার দাস:
বগুড়ায় র‍্যাবের অভিযানে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সদরের গোকুল এলাকায় একটি খাবার হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতারকৃথ দুইজন হলো- লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়ার আবু তালেবের ছেলে নুরুজ্জামান মিয়া (২৮) ও একই জেলার হাতিবান্ধা থানার ধুবলী এলাকার নুরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩৫)।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া র‍্যাব কার্যালয়ে স্কোয়াড কমান্ডার মো. সোহেল রানা এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপ এ বিপুল মাদক পরিবহন করা হচ্ছে। তখন র‍্যাবের একটি চৌকস টিম সদরের গোকুল এলাকায় রংপুর -ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ৪ টি সীমকার্ড ও নগদ ৬ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।
র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, দীর্ঘদিন ধরেই আসামিরা মাদক কারবারির সাথে জড়িত। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় গুলি, খুন ও হামলার ধারাবাহিকতা, বাড়ছে নিরাপত্তাহীনতা

বগুড়ায় ২৯৩ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

Update Time : ০৮:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪