পরিবারতন্ত্র-অর্থের দাপটে কোণঠাসা তৃণমূলের নেত্রীরা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • 155

নিজস্ব প্রতিবেদক
চার দশকেরও বেশি সময় ধরে দেশের প্রধান দুই দলের নেতৃত্বে দুই নারী। তাদের হাত ধরেই বাংলাদেশে রাজনীতিতে নারী নেতৃত্ব শক্ত অবস্থান তৈরি করেছে। তবে তিন দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে নারীরা দেশ পরিচালনা করলেও তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্ব এখনো কোণঠাসা। লড়াই-সংগ্রাম করে অনেকে কেন্দ্রীয় রাজনীতিতে আসতে পারলেও পরিবারতন্ত্র আর অর্থের দাপটের কাছে হার মানতে হচ্ছে। ফলে সারাজীবনের আত্মত্যাগ আর রাজনীতির মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন অনেক নারী।
তৃণমূলের নারী রাজনীতিবিদরা বলছেন, একটি দলের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু তৃণমূল। এক্ষেত্রে স্থানীয় রাজনীতিতে অনেক লড়াই-সংগ্রাম করে কেন্দ্রে পৌঁছান নারীরা। কিন্তু দলীয় প্রভাবশালীর পরিবারের সদস্যকেন্দ্রিক জটিলতা আর অর্থের দাপটে সেখানে জায়গা করে নিতে ব্যর্থ হন অনেকেই। তবে সফলতাও রয়েছে। যদিও সে সংখ্যা একেবারেই কম।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন বলেন, ‘যখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তখন সমস্যা ছিল একরকম। এখন যেহেতু ঢাকা মহানগর বিএনপিতে আছি, এখন সমস্যাগুলো একটু ভিন্নরকম। ছাত্রদল করার সময় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সেক্রেটারি ছিলাম। পরে ওই কলেজের সভাপতি প্রার্থী হই। দীর্ঘদিন সেখানে ছিলাম, আমার অনেক কর্মী ছিল। দুঃসময়ে ৪০ জন নারী নিয়ে মুভ করা কঠিন। ২০১৩-১৪ সালের দিকে এটি কঠিন ছিল। তবে তারপরও হয়তো সিনিয়রদের কোনো ক্যান্ডিডেট ছিল, তাই তারা কমিটি দেননি।
অনেক সময় নিউজেও দেখি যুবদলের যারা আছে, স্বেচ্ছাসেবক দলের যারা আছে তাদের পরে আমাদের নামটা দেওয়া হয়। যেখানে পদ এবং অবস্থান অনুযায়ী আমার নাম তাদের আগে আসার কথা। পদ পাওয়ার পরও গণমাধ্যম থেকে শুরু করে অনেক বিষয়ে নিজেদের অবস্থান তৈরি করতে আমাদের সংগ্রাম করতে হয়।
২০১৮ সালে আমি বহিষ্কার হওয়ার পর কিন্তু কমিটি দিয়েছে। এরপর নানান ইস্যুতে (কারণে) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আমাকে জায়গা দেওয়া হয়নি। আমার মতামতের গুরুত্ব কেউ দেয়নি। আমরা কিন্তু নতুন কর্মী তৈরি করতে পারছি না। কারও ভাই বা বাবা দলের রাজনীতিতে আছে- তারা হয়তো আসছে। একেবারে নতুন করে সেভাবে কেউ রাজনীতিতে আসছে না। হয়তো নারী হওয়ায় আমার কথাগুলো আমলে নেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আমি। অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় কোনো নেতার স্ত্রী বা নেতার মেয়ে কিংবা প্রভাবশালী ধনী কোনো নারী হলে তার জন্য জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু যখন আমাদের মতো তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব ধীরে ধীরে তিলে তিলে কষ্ট করে একটি জায়গা পাই, পদবি অনুযায়ী আমাদের জায়গাটি পেতে খুব কষ্ট হয়। এমনকি অনেক সময় নিউজেও দেখি যুবদলের যারা আছে, স্বেচ্ছাসেবক দলের যারা আছে তাদের পরে আমাদের নামটা দেওয়া হয়। যেখানে পদ এবং অবস্থান অনুযায়ী আমার নাম তাদের আগে আসার কথা। পদ পাওয়ার পরও গণমাধ্যম থেকে শুরু করে অনেক বিষয়ে নিজেদের অবস্থান তৈরি করতে আমাদের সংগ্রাম করতে হয়।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পরিবারতন্ত্র-অর্থের দাপটে কোণঠাসা তৃণমূলের নেত্রীরা

Update Time : ০৬:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪