নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়ছে মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন গ্রামে। অনেকে রাজধানী ছেড়েছেন, অনেকে রওয়ানা দিচ্ছেন। ফলে ফাঁকা হতে শুরু করেছে যানজটের এ নগরী। যারা এখনো ঢাকায় গণপরিবহনে চলাফেরা করছেন, তারা পড়েছেন বিড়ম্বনায়। প্রতিটি বাসে ঈদ বকশিশের নামে জোর করেই আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। আবার অল্প পথের যাত্রীও তুলছেন না হেলপাররা।
সোমবার (৮ এপ্রিল) রাজধানীর বেশ কয়েকটি রুটের বাসে ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রী তোলার সময়ই বাধ্যতামূলক ঈদ বকশিশ দিতে হবে বলে বাসে তুলছেন হেলপাররা। আর যাত্রীদের থেকে ভাড়া আদায়ের সময় সুপারভাইজাররা প্রথমে অনুরোধ করছেন। বাড়তি টাকা না দিলে জোর-জবরদস্তি করে ‘ঈদ বকশিশ’ আদায় করছেন তারা। এ নিয়ে সুপারভাইজারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াচ্ছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, রামপুরা-কুড়িল রুটে চলাচল করা বাসগুলো ৪০ টাকার নিচে যাত্রী তুলছেন না। অথচ এ রুটের সর্বোচ্চ ভাড়া ১৫ টাকা। রামপুরা ব্রিজ থেকে যমুনা-বসুন্ধরা গেট পর্যন্ত ভাড়া ১০ টাকা। ৩০ টাকার নিচে ভাড়া নেই বলে দরদাম করে যাত্রী তুলছে তুরাগ, অনাবিল, অছিম, রাজধানী, আসমানি পরিবহন।
অন্যদিকে রাইদা ও ভিক্টর ক্ল্যাসিক সবসময় গেটলক করে রাখছে। রাইদা লং রুট অর্থাৎ সায়েদাবাদ-যাত্রাবাড়ীর যাত্রী ছাড়া তুলতে চাইছে না। ভিক্টর ক্ল্যাসিক গুলিস্তানের যাত্রী ছাড়া তুলছে না। আবার লং রুটের যাত্রী তুললেও ঈদের বকশিশসহ ভাড়া (বাড়তি) দিতে হবে বলে আগেই যাত্রীর প্রতিশ্রুতি আদায় করেন হেলপার।
বসুন্ধরা গেট থেকে শাহজাদপুর যাবেন বেসরকারি চাকরিজীবী আকরাম হোসেন। বহু সময় দাঁড়িয়ে থেকেও কুড়িল-রামপুরা রুটের কোনো বাসে ওঠার সুযোগ মেলেনি। রাইদা, ভিক্টর ক্ল্যাসিক, অনাবিল পরিবহনের বাস গেলেও গেট লক। ফলে উঠতে পারেননি তিনি। সবশেষ তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। ১০ টাকা ভাড়া হলেও ৩০ টাকা দেওয়ার শর্তে তাকে বাসে উঠতে দেওয়া হয়।
ব্রেকিং :
গণপরিবহনে ভাড়ার দ্বিগুণ ‘ঈদ বকশিশ’
-
Reporter Name - Update Time : ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- 168
জনপ্রিয়





















