গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শাহবাগে সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ১০:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • 169

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নারী-শিশু সংহতি সমাবেশ হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়। এতে বেশ কয়েকটি বামপন্থি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
সমাবেশ শেষে একটি র্যালি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়।
সমাবেশে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে বক্তারা কথা বলেন। পাশাপাশি উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ শিল্পীগোষ্ঠীসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন তাদের প্রতিবাদী পরিবেশনা উপস্থাপন করেন এবং গণহত্যাবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশে ফিলিস্তিনের বিভিন্ন চিত্রাঙ্কন করতে দেখা যায় শিশুদের।
ফিলিস্তিন সংহতি কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আজকে ফিলিস্তিনে শিশুদের হাহাকার, নারীদের কান্না বিশ্বের সমগ্র নিপীড়িত মানুষের কান্নার প্রতিচ্ছবি। আমাদের দেশে ইয়াহিয়া যে গণহত্যা করেছে, সেই গণহত্যার ভুক্তভোগী আমরা। হিটলারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা এখনো রয়ে গেছে। যেই পুঁজিবাদী সমাজব্যবস্থা হিটলার জন্ম দিয়েছিলেন সেই পুঁজিবাদী এখনো রয়েছে। আর সেজন্যই নতুন নতুন হিটলারের জন্ম হচ্ছে। হিটলার আত্মহত্যা করেছিলেন, কিন্তু এখন যে ছোট ছোট হিটলার জন্ম নিচ্ছে তারা আত্মহত্যা করে না। তাদের মধ্যে হতাশা কাজ করে না। তারা বীরদর্পে ঘুরে বেড়ায়।
তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, আমেরিকায় ছাত্ররা আবার রাস্তায় নেমে এসেছে। ভিয়েতনাম যুদ্ধের সময় এই রকম ছাত্র বিপ্লব আমরা দেখেছিলাম। তারপর ছাত্র বিপ্লব হারিয়ে গেছে। কেন হারিয়ে গেল? হারিয়ে গেল দুই কারণে। তার একটা কারণ হলো, সমাজতন্ত্রীদের পতন। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গেল। সমাজতন্ত্রী ছাত্ররা পুঁজিবাদের দিকে ঝুঁকে পড়ল। আরেকটা কারণ হলো, পুঁজিবাদীরা আরও দক্ষতা অর্জন করলো। মানুষকে আরও চেপে ধরল। ফলে প্রতিবাদ করার যে শক্তি সেটি শেষ হয়ে গেছে।
সমাবেশে বক্তারা বলেন, ৭৫ বছর ধরে ফিলিস্তিনের নাগরিকদের নির্বিচারে হত্যা, ভূমি দখল, উচ্ছেদ ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ১৯৪৮ সাল থেকে এর পেছনে মূল মদতদাতা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশ। গত অক্টোবর থেকে পুনরায় নৃশংস গণহত্যা, ঘরবাড়ি, মসজিদ, গির্জা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্র ধ্বংস করে এবং তাদের খাদ্য-পানিসহ বেঁচে থাকার সব অবলম্বন বন্ধ করেছে ইসরায়েল। তারা চূড়ান্তভাবে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ ও জাতিগত নিধন করতে যাচ্ছে। গাজায় নিহত হয়েছে প্রায় ৩৪ হাজার, আহত ৭৬ হাজার এবং ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে আরও ৭ হাজার মানুষ।
এসময় ঢাবির শিক্ষক ড. সামিনা লুৎফা, অ্যাডভোকেট আইনুন নাহার নিশাত, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ বাসদ (মার্কসবাদী, সাম্যবাদী দল, ভাসানী অনুসারী পরিষদ, সমাজতান্ত্রিক মহিলা দল, বাংলাদেশ মহিলা পরিষদ, নারীমুক্তি আন্দোলন, শিশু-কিশোর ফোরামসহ বামপন্থি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শাহবাগে সমাবেশ

Update Time : ১০:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪