Dhaka ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-কন্যাসহ বেনজীরকে দুদকে তলব

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • 121

নিজস্ব প্রতিবেদক
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ জুন তাকে দুদকে তলব করা হয়েছে। একই সঙ্গে বেনজীরের স্ত্রী ও সন্তানদের তলব করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে এ তলব করা হয়।
নোটিশে বেনজীর আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আগামী ৬ জুন সাবেক আইজিপি বেনজীর আহমেদকে তলব করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ২২ এপ্রিল বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে অবৈধ সম্পদ থাকার অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে। টিমের অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

স্ত্রী-কন্যাসহ বেনজীরকে দুদকে তলব

Update Time : ০৮:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪