Dhaka ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সব মামলায় জামিন, মিল্টন সমাদ্দারের কারামুক্তিতে বাধা নেই

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 140

জ্যেষ্ঠ প্রতিবেদক
ভুয়া মৃত্যুসনদ প্রদানের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। এ নিয়ে তার বিরুদ্ধে করা তিন মামলায়ই জামিন পাওয়ায় আর কারামুক্তিতে বাধা নেই।
সোমবার (১৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে মানবপাচার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মিল্টন সমাদ্দার। আরেকটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পান তিনি।
গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়। রিমান্ড শেষে তার জামিন নামমঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সব মামলায় জামিন, মিল্টন সমাদ্দারের কারামুক্তিতে বাধা নেই

Update Time : ০৮:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪