‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ভিসি হতে চান, পড়াতে চান না’

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • 160

নিজস্ব প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে ৩০০, ৪০০, ৫০০ শিক্ষক আছেন। সবাই কেন ভিসি হতে চান, আমি বুঝি না। তারা বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান না। সোমবার একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

উন্নয়ন প্রকল্প সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পরিকল্পনা উপদেষ্টা বলেন, চলতি প্রকল্পগুলো সংশোধন করা হচ্ছে। তাই সময় লাগছে। বেসরকারি খাতের বিনিয়োগ কম হওয়ায় প্রকল্প ধীরগতিতে এগুলোর অর্থপ্রবাহ বাড়বে না। অর্থপ্রবাহ বাড়াতে আগের প্রকল্পের কাজ এগোতে হবে। নতুন কিছু প্রকল্প হাতে নিতে হবে। তবে, চলমান প্রকল্পগুলোর মেয়াদ বৃদ্ধির আগে এর ব্যয় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় বড় বড় অবকাঠামো নির্মাণ কিংবা গাড়ি কেনার চেয়ে সিটি করপোরেশন ও পৌরসভায় নাগরিক সুবিধা বৃদ্ধি, পার্ক ও লাইব্রেরি নির্মাণ, জলাধার তৈরির উদ্যোগ নেয়া হবে। এতদিন সরকারি প্রকল্পের আওতায় সারা দেশে কতগুলো গাড়ি কেনা হয়েছে, সেগুলো কোথায় আছে, কীভাবে ব্যবহার হচ্ছে, সব খতিয়ে দেখবে সরকার। প্রকল্প শেষ হলে গাড়িগুলো কেন আর খুঁজে পাওয়া যায় না, সবকিছু যাচাই করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ভিসি হতে চান, পড়াতে চান না’

Update Time : ১০:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪