দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে: প্রেস সচিব

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • 123

দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর আছে, সব খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই আয়নাঘর হয়েছে বলেও জানান তিনি।

প্রেস সচিব বলেন, গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশেষ বাহিনীর যেসব ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা জারির পরও গ্রেফতার করা হয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা সময় হলে দেখা যাবে।

গুম-খুনের সঙ্গে আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, কার নির্দেশে এসব ঘটনা ঘটেছে তা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। কেউ মুক্তি পাবে না। মাত্র ছয় মাসে গুম-খুনের বিষয়ে সরকার যা করেছে, তা সরকারের বিরাট সফলতা।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতিসংঘের সুপারিশ পরীক্ষা ও বিবেচনা করে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা দেখবে সরকার।

আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা আজই দুই দিনের সফরে আরব আমিরাতে যাচ্ছেন। শুক্রবার দেশে ফিরবেন তিনি। সফরে আরব আমিরাতের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী

দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে: প্রেস সচিব

Update Time : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫