বাগেরহাটে পাইপগানসহ একজনকে আটক করেছে র‍্যাব-৬

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • 160

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল থানাধীন কদমদী এলাকায় ১৬ আগষ্ট সোমবার রাতে পাইপগানসহ একজনকে আটক করেছে র‍্যাব । র‍্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট জেলার রামপাল থানাধীন কদমদী এলাকায়  কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বাগেরহাট জেলার রামপাল থানাধীন কদমদী এলাকায় মোঃ জিন্নাত আলী শেখ এর বসত-বাড়ির পাশে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেলে ঘটনাস্থল হতে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে জয়পুর থ্রী পাড়া, ফকিরহাটের মোঃ বাপ্পী ফকির(২৩), পিতা-মোঃ মুজিব রহমান ফকিরকে গ্রেফতার করা হয়।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর নিকট হতে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় অস্ত্র আইনে (১৯/এ ধারা) মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে পাইপগানসহ একজনকে আটক করেছে র‍্যাব-৬

Update Time : ০১:০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১