সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • 278

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মুঠোফোনে তিনি বলেন, বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন। তবে কে বা কারা তাকে তুলে নিয়ে এসেছে— সে বিষয়ে তিনি নিশ্চিত নন। কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে— এ সম্পর্কেও তিনি কোনো তথ্য দিতে পারেননি।

এদিকে ডিবি পুলিশ বা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডিএমপির গোয়েন্দা শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে সাড়া মেলেনি।

একটি সূত্র জানায়, ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

Update Time : ১০:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫