এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 113

রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আনা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সরকার পর্যায়ক্রমে বাংলাদেশে যে চার কোটি পরিবার রয়েছে, তাদের সবার কাছে আগামী পাঁচ বছরের মধ্যে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সক্ষম হবো।

মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে কার্ডের রেপ্লিকা তুলে দেওয়া হয়।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যে সরকার জনগণ ও দেশের জন্য কাজ করবে এবং জনগণের কাছে জবাবদিহি করবে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি।

তারেক রহমান আরও জানান, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসে কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। আমরা যেকোনো মূল্যে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই কৃষকদের সুদসহ কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন। প্রথমে দেশের ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়িত হবে। এর জন্য প্রতিটি উপজেলার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

Update Time : ০১:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬