গুজবের বলি ট্রাকচালক হান্নান, ২৫ মাসেই মা-বাবা হারিয়ে অনিশ্চয়তায় শিশু মুসলিমা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • 10

গুজব ছড়িয়ে জনতার পিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের ২৫ মাস বয়সী কন্যা মুসলিমা ইসলাম এখন পুরোপুরি এতিম। জন্মের মাত্র ২১ দিনের মাথায় মা ছেড়ে চলে যান, আর দুই বছর না পেরোতেই হারালেন বাবাকেও। ফলে অসহায় এই শিশুটির ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তার বৃদ্ধ দাদা-দাদী।

রোববার (৩ মে) বিকেলে বোয়ালমারীর সাতৈর গ্রামে নিহত ট্রাকচালক হান্নান শেখের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। কিছু না বুঝেই কখনো দাদীর কোলে, কখনো অন্যের কোলে ঘুরছে ছোট্ট মুসলিমা। কখনো দুধ খাচ্ছে, আবার হঠাৎ কেঁদে উঠছে।

পরিবার সূত্রে জানা গেছে, মুসলিমার মা আরিফা বেগম তার জন্মের ২১ দিনের মাথায় স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে দাদা শাহিদ শেখ ও দাদী নার্গিস বেগমের স্নেহেই বড় হচ্ছিল শিশুটি। কিন্তু হঠাৎ করেই বাবাকেও হারিয়ে সম্পূর্ণ এতিম হয়ে পড়ে সে।

নিহতের স্বজনরা জানান, সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন হান্নান শেখ। দাদী নার্গিস বেগম বলেন, “মা জন্মের পরই চলে গেছে, এখন বাবাও নেই—এই বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে?” একই উদ্বেগ প্রকাশ করেন দাদা শাহিদ শেখও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নগরকান্দা উপজেলার তালমার এলাকায় একটি দ্রুতগতির ট্রাক দুর্ঘটনার গুজব ছড়িয়ে পড়ে। এতে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে ট্রাকটি থামিয়ে চালক হান্নান শেখকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, গুজবের ভিত্তিতে এ ধরনের গণপিটুনি সমাজের জন্য বড় হুমকি। তারা এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি এতিম শিশু মুসলিমার জন্য সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

গুজবের বলি ট্রাকচালক হান্নান, ২৫ মাসেই মা-বাবা হারিয়ে অনিশ্চয়তায় শিশু মুসলিমা

Update Time : ১০:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬