বগুড়ার গাবতলী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট ও একটি বার্মিজ চাকুসহ মো. জুয়েল রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের বালিয়াদীঘি খাঁপাড়া এলাকায় তার শ্বশুর মো. মহসীন খাঁনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল রহমান বগুড়া শহরের নারুলী সুলতানপট্টি এলাকার মৃত নবীর উদ্দিন শাহের ছেলে। পুলিশ জানায়, তার হেফাজত থেকে মোট ৫২ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট এবং একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
বগুড়া প্রতিনিধি 























