শ্বাসনালিতে খাবার আটকে ঢাবি অধ্যাপক ড. দীপ্তি সাহার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা (৫৮) শ্বাসনালিতে খাবার আটকে মারা গেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩১ জুলাই) সকালে নাস্তা করার সময় শ্বাসনালিতে খাবার আটকে তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ড. দীপ্তি সাহার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ড. দীপ্তি সাহা একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার বিকেলে তাঁর মরদেহ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপাচার্যের পক্ষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পোস্তগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

শ্বাসনালিতে খাবার আটকে ঢাবি অধ্যাপক ড. দীপ্তি সাহার মৃত্যু

Update Time : ০৪:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬