কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 29

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। এ বিষয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে সুপ্রিম কোর্ট।

সোমবার (২৪ আগস্ট) রাতে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ পরিপত্র জারি করেন।

পরিপত্রে বলা হয়েছে, বিচারকদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত সরাসরি বা ডিজিটাল কোচিং কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে কোচিংয়ের প্রচার-প্রচারণায় কোনো বিচারকের নাম, পদবি, ছবি বা পরিচয় ব্যবহার করা যাবে না এবং এ ধরনের ব্যবহার অনুমোদনও করা যাবে না।

এ ছাড়া বিচারিক দায়িত্ব পালনের সুবাদে পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো বিচারক বাণিজ্যিক কোচিংয়ের জন্য শিক্ষা উপকরণ প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না।

নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে প্রচলিত শৃঙ্খলা সংক্রান্ত আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

Update Time : ০২:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬