জিয়াউর রহমানের শাসনামলে: বিমান বাহিনীতে চাকরিচ্যুত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতে রুল

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • 143

নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমানের শাসনামল ১৯৭৭ সালে (জিয়াউর রহমানের মার্শাল ল আমলে) বিমান বাহিনীতে যেসব কর্মকর্তা চাকরিচ্যুত ও হত্যার শিকার হয়েছিলেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি রিট শুনানি নিয়ে মঙ্গলবার (১৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০১৯ সালের ২৮ এপ্রিল জিয়াউর রহমানের শাসনামলে বিমান বাহিনীর এক বিদ্রোহের ঘটনায় সামরিক আদালতে দণ্ডের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে ১৯৭৭ সালের ২ অক্টোবর সামরিক আদালতে দণ্ডিতদের চাকরির স্বাভাবিক অবসর গ্রহণ পর্যন্ত বেতন, অন্য সব সুবিধা, পেনশন পাওয়ার নির্দেশনা চাওয়া হয়।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জিয়াউর রহমানের শাসনামলে: বিমান বাহিনীতে চাকরিচ্যুত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতে রুল

Update Time : ০১:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২