Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিম’র দেশে গান শোনায় ৭ জনকে মৃত্যুদণ্ড, হাসিতেও নিষেধাজ্ঞা জারি

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • 227

আন্তর্জাতিক ডেস্কঃ কখনো তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিজের চাচাকে হিংস্র কুকুরের মুখে ফেলে হত্যা করার। কখনো দেশের সেনাপ্রধানকে তিনি ‘গায়েব’ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বার ‘কে পপ’ (দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান) শোনার ‘অপরাধে’ সাতজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়ার অভিযোগ উঠল উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বিরুদ্ধে।

একটি আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী সংগঠন এই সংক্রান্ত একটি রিপোর্টে দাবি করেছে, দক্ষিণ কোরিয়ায় তৈরি ‘কে পপ’ শোনা এবং অন্যদের সাথে শেয়ার করার ‘অপরাধে’ ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অন্তত সাতজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেন কিম। এর মধ্যে ৬টি ঘটনা ঘটেছে হেসান প্রদেশে। শুধু তাই নয়, ওই সময়ে কিমের নির্দেশে প্রিয়জনের মৃত্যুদণ্ড দেখতে নিকটাত্মীয়দের বাধ্য করা হয়েছিল বলে জানায় সংগঠনটি।

২০১৫ সাল থেকে অন্তত ৬৮৩ জন কিম-বিরোধী উত্তর কোরিয়ানদের সাথে এ নিয়ে তারা কথা বলেছে। তাতে জানা গেছে, কিমের প্রথম পাঁচ বছরের শাসনকালে নানা কারণে ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এই তালিকায় রয়েছেন কিমের চাচা জ্যাং সং থেক ও দেশের তৎকালীন সেনাপ্রধান রি ইয়ং হো।

পাশাপাশি, বাবা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন নির্দেশনা জারি করেছে কিমের সরকার। রেডিও ফ্রি এশিয়া খবর দিয়েছে, টানা ১১ দিন চলবে না মদ্যপান। হাসতেও পারবেন না কেউ। দেশবাসীর চোখেমুখে কোনোভাবেই যেন খুশির ঝলক দেখা না যায়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কিম’র দেশে গান শোনায় ৭ জনকে মৃত্যুদণ্ড, হাসিতেও নিষেধাজ্ঞা জারি

Update Time : ০২:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১