Dhaka ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ১৫ কোটি টাকার বিদেশি গরু আটক

  • Reporter Name
  • Update Time : ০২:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 437

বান্দরবান সংবাদদাতাঃ বান্দরবান আলীকদমের মিয়ানমার পাহাড়ি সিমান্ত চোরাই পথে বিদেশ থেকে অবৈধ ভাবে গরু আসা কোন ভাবেই থেমে নেই। জোয়ারের পানির ন্যায় ক্রমেই বেড়ে চলছে অবৈধ গরুর চোরা চালান। স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও চোরাকারবারি দলের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার অবৈধ বিদেশি গরু আসা অব্যাহত রয়েছে । গত ১৩ ফেব্রয়ারী ২০২৩ ইংরেজি সোমবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ আলীকদম ব্যাটালিয়ান( ৫৭ বিজিবি) গোপন সংবাদের ভিক্তিতে এক সাড়াশি অভিযান চালিয়ে চোরাই পথে আসা ৯০ টি বিদেশি নাপা গরু আটক করে যার স্থানীয় বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। আলীকদমের বিভিন্ন পয়েন্টে পৃথক পৃথক ভাবে বিজিবি অভিযান চালিয়ে চোরাই পথে আসা এইসব অবৈধ গরু আটক করে। আলীকদমের ৫৭ বিজিবি অধিনায়ক ও সহকারী পরিচালকের নেতৃত্বে টাস্কফোর্স আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম ও স্হানীয় জনগনের সহায়তায় আলীকদম সদর ইউনিয়নের চৌমুহনী সহ একাধিক জায়গায় পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ৯০টি অবৈধ গরু আটক করে। আলীকদম ৫৭ বিজিবি এই পর্যন্ত বিভিন্ন পয়েন্ট পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় ১৫ কোটি টাকা মুল্যের বিদেশি অবৈধ গরু আটক করে বলে জানা গেছে। আলীকদম ৫৭ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোঃ শহীদুল ইসলাম বলেন বিজিবি অভিযান পরিচালনার মাধ্যমে অএ এলাকায় চোরাচালান দমনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আসছে, সামনের দিন গুলোতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বান্দরবানে ১৫ কোটি টাকার বিদেশি গরু আটক

Update Time : ০২:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩