নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার সারিয়াকান্দির এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মোঃ রাব্বী আহম্মেদ(২৩) নামক এক যুবককে আটক করেছে র্যাব। ১৭ মার্চ শুক্রবার তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব ৬ যশোর ক্যম্পের একটি দল যশোরের বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ঐ যুবককে আটক করে। র্যাবের পাঠানো তথ্যে জানা যায়, রাব্বী ঐ কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে দেখা করতো। গত ০২ অক্টোবর নাবালিকা ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে আসামী রাব্বী কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিভিন্ন সময় একাধিকবার আসামী ভিকটিমকে ধর্ষণ করে। বিষয়টি ভিকটিমের পরিবার জানার পরে আসামীর পরিবারকে অবহিত করেন। আসামীর পরিবার ভিকটিমের বাবাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পরে আসামী রাব্বী দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তীতে তাকে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 
























