এবার বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে আগুন

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • 149

নিজস্ব প্রতিবেদক:
ভস্মীভূত বঙ্গবাজারে আবারও আগুনের ঘটনা ঘটেছে। এবার আগুন লেগেছে বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে। শনিবার ভবনটির ৪ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পান বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান সিকদার।

তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার পর লাগা আগুনে বঙ্গবাজারের ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে ছাই হয়েছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবার আরেক মার্কেটে আগুন লাগলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এবার বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে আগুন

Update Time : ১১:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩