জামালপুর সংবাদদাতাঃ
জামালপুরের মেলান্দহে নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ জানুয়ারি) রাত ৮টায় পৌরসভার গোবিন্দপুর গাড়োয়ালপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত মা-মেয়ে হলেন, জয়ফল বেগম (৫৫) ও স্বপ্না বেগম (২৫)।
জানা গেছে, ওই বাড়িতে শুধু মা-মেয়েই বসবাস করতেন। জয়ফল বেগমের স্বামী আঙ্গুর চৌধুরী অনেক আগেই মারা গেছেন। জয়ফুলের দুই ছেলে ও তিন মেয়ে আছেন। দুই ছেলে বিদেশে থাকে। পূর্ব শত্রুতার জেরে বাড়িতে থাকা মা ও মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়রা।
মেলান্দহ থানার ওসি এসএম ময়নুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোবিন্দপুর দারোয়ানপাড়া এলাকা থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Reporter Name 
























