অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 7

অক্টোবর মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক চিঠির মাধ্যমে এ দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে। যা আগামীকাল ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

চিঠি অনুযায়ী, প্রতি লিটার ডিজেল দাম ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

Update Time : ১১:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬