অনলাইনে মামলা দায়েরের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 116

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুলিশকে দেশজুড়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

বর্তমানে কোনো মামলা দায়ের করতে হলে সরাসরি কাছাকাছি থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও নানান ধরনের দুর্ভোগের সৃষ্টি করে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘পুলিশের উচিত ৯৯৯-এর মতো একটি নির্দিষ্ট হটলাইন নম্বর প্রতিষ্ঠা করা, যেন দেশের যেকোনো স্থান থেকে অভিযোগকারী প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করতে পারেন। এটি জনগণের মামলা দায়েরের ঝামেলা কমাবে। তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে শিগগিরই অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন।’

প্রধান উপদেষ্টা আইজিপিকে অনলাইনে মামলা দায়ের-সংক্রান্ত তথ্য প্রদানের জন্য একটি বিশেষ কল সেন্টার স্থাপন করারও নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী

অনলাইনে মামলা দায়েরের নির্দেশ প্রধান উপদেষ্টার

Update Time : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫