আওয়ামী লীগের জনসভা আজ, বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • 201

নিজস্ব প্রতিবেদক
আজ সোমবার (১ জানুয়ারি) রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এজন্য কিছু সড়কে ডাইভারশন করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পয়েন্টসমূহ হলো সায়েন্সল্যাব ক্রসিং, পান্থপথ ক্রসিং, ধানমন্ডি ২৭নং রোড ক্রসিং ও ধানমন্ডি ৩ নম্বর রোড ক্রসিং।
নির্দেশনায় ডিএমপি জানিয়েছে,

মিরপুরের গাবতলী থেকে রাসেল স্কয়ার ও আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হতে ধানমন্ডি ২৭নং রোডে ডানে মোড় নিয়ে শংকর-ঝিগাতলা-সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।

নিউমার্কেট ও সায়েন্সল্যাব হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২ নং রোডে বামে মোড় নিয়ে ঝিগাতলা-শংকর-ধানমন্ডি ২৭ নং রোড হয়ে গন্তব্যে পৌঁছাবে।

রেইনবো, এফডিসি হতে রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন সোনারগাঁও ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

আওয়ামী লীগের জনসভা আজ, বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

Update Time : ১২:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪