প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন (২শ’ কোটি) মার্কিন ডলার সহায়তা চেয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ, ঐক্যবদ্ধ উদ্যোগ এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট বিশ্বের দেশগুলোর পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতা স্পষ্ট করে তুলেছে এবং কোনো দেশ এককভাবে এ সংকট মোকাবিলা করতে পারবে না।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার স্বল্পমেয়াদি কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন—চাহিদা ব্যবস্থাপনায় সময়সূচি পরিবর্তন, জ্বালানি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস ব্যবহার এবং জ্বালানি রেশনিং।
প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, চলমান সংকটের প্রভাব ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে অগ্রগতি অর্জন করেছে, তবে বর্তমান সংকট সেই অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলছে।
প্রধানমন্ত্রী বলেন, এই সংকট মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন, বিশেষ করে স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য।
ব্রেকিং :
উন্নয়ন অংশীদারদের কাছে ২শ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
-
ডেস্ক নিউজ - Update Time : ০১:১৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- 1
Tag :
জনপ্রিয়



















