এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন: ব্যানার, মিছিল, স্লোগানে মুখর আগারগাঁও

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • 146

নিজস্ব প্রতিবেদক
বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন ও সুধী সমাবেশকে কেন্দ্র করে আগারগাঁও এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়েছে। শনিবার বিকেলে (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের ১১ দশমিক ৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন।
বিকাল পৌনে ৩টায় প্রধানমন্ত্রীর গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় উত্তর প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করবে এবং সেখানে টোল প্লাজায় টোল পরিশোধ করবে।
বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেবেন। এরপর সেখানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়েবাণিজ্য মেলা মাঠে জড়ো হতে শুরু করেছেন। এ সময় একাধিক নেতাকে সম্মেলনস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
শেখ হাসিনার সরকার বার বার দরকার। মেট্রোরেলের সরকার বার বার দরকার। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা স্লোগানে মুখর চারপাশের পরিবেশ। সমাবেশকে কেন্দ্র করে আগারগাঁওয়ের বিভিন্ন স্থাপনার দেওয়ালে ব্যানার, ফেস্টুনে নেতাদের সরব উপস্থিতিও চোখে পড়ছে। সমাবেশস্থলে নিয়োজিত রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ছাড়িয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠের আগে বসানো হয়েছে প্রবেশ পথ। প্রবেশ পথে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। আমন্ত্রণপত্র দেখিয়ে সমাবেশ মাঠে প্রবেশ করছেন নেতা-কর্মীরা। ঢাকার বাইরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ জেলার নেতাকর্মীদেরও মিছিল নিয়ে আসতে দেখা গেছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর নেতৃত্বে প্রায় কয়েক হাজার নেতাকর্মী ৫০০ গাড়িতে করে সমাবেশস্থলে পৌঁছান। ময়মনসিংহ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাপলা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী একটার পর একটা চমক দিয়েই যাচ্ছেন। মানুষের কল্যাণে দিন রাত কাজ করে যাচ্ছেন।
বিরোধীদলের সমালোচনা প্রসঙ্গে এই নেত্রী বলেন তাদের নেতা ঘুমায় লন্ডনে, কর্মীরা পল্টনে। কে কী বললো এটা শোনার সময় নাই। উদ্বোধনের পর রোববার সকাল ৬টা থেকে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশে সাধারণ যানবাহন চলাচল করতে পারবে। আগামীকাল থেকে এই সড়ক দিয়ে বিমানবন্দর থেকে ফার্মগেটে পৌঁছাতে সময় লাগবে মাত্র ১০ মিনিট, যা যানজটের কারণে এখন প্রায় ১ ঘণ্টার মতো লাগে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন: ব্যানার, মিছিল, স্লোগানে মুখর আগারগাঁও

Update Time : ০২:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩