বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক জলবায়ু সহযোগিতা জোরদার এবং জলবায়ু অর্থায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করবে এ সম্মেলন।
প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
অনলাইন ডেস্ক 




















