নিজস্ব প্রতিবেদক
খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহকে বারবার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। গত মঙ্গলবার কোর্টের আইনজীবী এমাদুল হক বশির এ রিট করেন।
তিনি জানান, ২০০৯ সালে খুলনা ওয়াসার এমডিকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে তিনি বারবার নিয়োগ পেয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ গণমাধ্যমে এসেছে। তাই এসব অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করেছি। অনুসন্ধান হলে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
রিটে স্থানীয় সরকার সচিব, জনপ্রশাসন সচিব, উপ-সচিব স্থানীয় সরকার (পানি সরবরাহ), পিএসসির চেয়ারম্যান, খুলনা ওয়াসা কর্তৃপক্ষ, খুলনা ওয়াসার চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন ও খুলনা ওয়াসার এমডিকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী এমাদুল হক বশির জানান, আগামী সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে।
Reporter Name 
























