Dhaka ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা ৫ নং লঞ্চ ঘাট এলাকায় ফেন্সিডিলসহ নারী আটক

  • Reporter Name
  • Update Time : ১০:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • 138

নিজস্ব প্রতিবেদকঃ খুলনার ৫ নং ঘাট এলাকার গ্রীণল্যান্ড আবাসন এলাকায় ৪০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে খুলনা ডিবি (কে এম পি) পুলিশের একটি দল। শনিবার ২১ জানুয়ারি ডিবি’র পরিদর্শক মোঃ শাহাজাহানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোসাঃ বেগম (৫৬) নামক এক মাদক ব্যাবসায়ী কে আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বেগম এর স্বামী মোঃ বাবুল দীর্ঘদিন ধরে ৫ নং ঘাট অঞ্চলের নারী মাদক-ব্যবসায়ী ” মাফিয়া” এর সাথে সম্পৃক্ত ছিল। মাদক সরবরাহ, বিক্রি ও মজুতের কাজে প্রতিনিয়ত সহায়তা করতেন তিনি।
বিশেষ সূত্রে জানা যায়, ডিবির অভিযানের তথ্য পেয়ে মাদকের মূলহোতা মাফিয়া ওরফে মাফি ও সহযোগী বাবুল দ্রুত পলায়ন করে। পরে চিরুনী অভিযান চালিয়ে বেগম-বাবুল’র ঘর থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদক আইনে প্রচলিত মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ডিবি পরিদর্শক মোঃ শাহজাহান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনা ৫ নং লঞ্চ ঘাট এলাকায় ফেন্সিডিলসহ নারী আটক

Update Time : ১০:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩