খুলনায় নদী থেকে চায়না প্রকৌশলীর লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • 163

খুলনা প্রতিনিধি:

খুলনার নিউজপ্রিন্ট মিল অভ্যন্তরে ৮০০ মেগাওয়াট নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পের চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই (৪৪)’র ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) সকালে মহানগরীর খালিশপুর চরেরহাট ভৈরব নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খালিশপুর থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত নিমাই মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির দোভাষী তুহিন মিয়া বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যায় চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই চুল কাটার উদ্দেশ্যে বাহিরে বের হয়। সকালে আমাকে মোবাইল ফোনে জানানো হয় তিনি রাতে ফিরে আসেনি। এ বিষয়ে খালিশপুর থানায় একটি ডায়েরি করি। পুলিশ বিষয়টি তদন্ত করেছে। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত তার সন্ধান মেলেনি। তার চরেরহাট ঘাট এলাকা দেখিয়েছে।

আজ সকালে আমরা কয়েকজন একটি নৌকা ভাড়া করে খোঁজা শুরু করি। ভৈরব নদের কিছুদূর যেতেই দেখি নদীতে ভাসছিল এক ব্যক্তির লাশ। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে দেখতে পাই তিনি প্রকৌশলী ওয়াং সিয়াও খুই। তিনি আমাদের প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি নিউজপ্রিন্ট অভ্যন্তরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট সিসি পিপি প্রকল্পে কাজ করতেন।খুলনা পিবিআই পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস বলেন, সংবাদ পেয়ে এখানে আমরা এসেছি। বিষয়টি আমরা তদন্ত করছি।

খুলনা পিবিআই’র এসপি সৈয়দ মুশফিকুর রহমান বলেন, আমরা যতটুকু সংবাদ পেয়েছি তিনি একটি ইলেকট্রিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানি থেকে বের হওয়ার সুযোগ খুব কম ছিল। কোনো কিছুর প্রয়োজন হলে এখানে দোভাষী আছে তার মাধ্যমে আনা হতো। দোভাষীর তথ্য মতে তিনি খুব শান্ত স্বভাবের ব্যক্তি ছিলেন। তিনি কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। তার এভাবে মৃত্যু বা চলে যাওয়া কেউ মানতে পারছেন না।

তিনি বলেন, এটি কোনো নিছক দুর্ঘটনা নাকি কেউ এর সঙ্গে জড়িত আছে বিষয়টি এখনই বলা যাচ্ছে না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানাতে পারব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খুলনায় নদী থেকে চায়না প্রকৌশলীর লাশ উদ্ধার

Update Time : ০৩:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩