নিজস্ব প্রতিবেদক :খুলনা লবণচরায় সাগর মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ ৭ আগস্ট রাত দশটায় লবণচরা থানাধীন আশি বিঘা এলাকায় ঘটনাটি ঘটে। আহত সাগর খুলনা সদর থানার পূর্ব বানিয়াখামার মসজিদ এলাকার রেজাউল মোল্লার ছেলে। প্রাথমিকভাবে জানা যায়, মাদক সংক্রান্তের জের ধরে রাজু (৩০) নামে এক যুবকের নেতৃত্বে ৮/১০ জন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে পিঠের বাম পাশে, বাম কোমরের উপরে, পেটের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে গুরুতর অবস্থায় সার্জারি বিভাগে ভর্তি করেন । শরীরের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। তবে আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তৌহিদুজ্জামান
ব্রেকিং :
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা
-
Reporter Name - Update Time : ১২:২৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- 258
Tag :
খুলনা ওয়াসার এমডির বিরুদ্ধে রিট খুলনা নিউজপ্রিন্ট মিলের যন্ত্রাংশ বিক্রি করে টাকা ভাগবাটোয়ারার অভিযোগ খুলনায় গণপিটুনির শিকার কিশোর মারা যায়নি খুলনায় জুয়ার আসর
জনপ্রিয়



















