নিজস্ব প্রতিবেদক
কেএসআরএম অফিসে ভিড় করছেন স্বজনরা, যে কোনো মূল্যে উদ্ধারের আশ্বাস
আগ্রাবাদে কেএসআরএম অফিসে ভিড় করছেন জিম্মি নাবিকদের স্বজনরা
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক ও ক্রুদের ফিরে পেতে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের চট্টগ্রাম অফিসে ভিড় করছেন স্বজনরা। এসময় কেএসআরএমের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, যে কোনো মূল্যে নাবিক ও ক্রুদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হবে।
ঘটনার পর থেকেই নাবিকদের স্বজনরা কেএসআরএমের অফিসে যোগাযোগ শুরু করেন। বুধবার (১৩ মার্চ) সকালে অনেকেই চট্টগ্রাম নগরের আগ্রাবাদে কবির গ্রুপের অফিসে আসেন।
কবির গ্রুপের অফিসে যারা আসেন তাদের কারও বাবা, কারও সন্তান বা স্বজন জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন। এসময় তাদের অনেককেই জিম্মি স্বজনদের ছবি প্রদর্শন করতে দেখা যায়।
এমভি আবদুল্লাহর ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের পরিবারও আসে কবির গ্রুপের অফিসে। ছেলে আবদুল্লাহর ছবি হাতে দাঁড়িয়ে ছিলেন তার মা পঞ্চাশোর্ধ্ব জোৎস্না বেগম।
তিনি বলেন, ‘সর্বশেষ গতকাল সন্ধ্যায় কথা হয়েছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ। আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের সন্তানদের ফেরত চাইতে এসেছি।’
স্বামীর খোঁজে এসেছিলেন জিম্মি নাবিক নুরউদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘অডিও বার্তায় জানিয়েছেন তাদের জাহাজ সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাচ্ছে দস্যুরা। জাহাজে তখন অস্ত্রশস্ত্রসহ ৫০ জনের মতো জলদস্যু ছিল। তাদের মুক্ত করতে আমরা যেন মালিকপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করি- এই কথা বলেছেন নুরউদ্দিনে।’
ফেরদৌসের মতই স্বামীর খোঁজে আসেন নাবিক শফিকুল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রী। তিনি বলেন, ‘আমার টাকা পয়সা কিছু চাই না, শুধু সন্তানকে তার বাবার চেহারাটা দেখাতে চাই।’
ব্রেকিং :
জিম্মি ২৩ নাবিক: কেএসআরএম অফিসে ভিড় করছেন স্বজনরা
-
Reporter Name - Update Time : ০৭:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- 169
জনপ্রিয়





















