ঢাকায় চলবে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস, বসবে চার্জিং স্টেশন

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • 162

জ্যেষ্ঠ প্রতিবেদক
যত বেশি ফসিল ফুয়েল পোড়ানো হয়, কার্বন নিঃসরণ ততই বাড়ে। এ কারণে পৃথিবীর বিভিন্ন দেশে ফসিল ফুয়েল অর্থাৎ কয়লা, পেট্রোল, ডিজেল পুড়িয়ে যানবাহন চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। যেমন, স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ফসিল ফুয়েলে চলা সব ধরনের যানবাহন নিষিদ্ধ। এর বদলে সেখানে চলে ইলেকট্রিক যানবাহন।
পরিবেশ দূষণ থেকে নগরবাসীকে রক্ষা করতেই এমন উদ্যোগ। দেরিতে হলেও ঢাকায় পরিবেশবান্ধব এমন ইলেকট্রিক পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরীক্ষামূলকভাবে চার্জিং স্টেশন স্থাপন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। চলতি সময় থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে ঢাকা শহরে বাস্তবায়ন করা হবে এ প্রকল্প। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে প্রকল্পের আওতায় নগরীর কোথায় চার্জিং স্টেশন স্থাপন করা যায়, চার্জিং স্টেশনে কী ধরনের ব্যাটারি প্রয়োজন হয় এবং ব্যাটারির পুনঃব্যবহার ও বিনষ্ট করার প্ল্যান্ট কীভাবে স্থাপন করা যায়, সেটি ঠিক করা হবে। এছাড়া যেসব ব্যক্তি মালিকানার ইলেকট্রিক যানবাহন আছে, তারা এসব চার্জিং স্টেশন ব্যবহার করতে পারবে প্রাথমিকভাবে। পরে সরকারি খরচে প্রকল্প গ্রহণ করা হবে।
এজন্য প্রাথমিকভাবে সমীক্ষার উদ্যোগ নেবে সরকারের তিন বিভাগ। ঢাকা শহরে কতটি চার্জিং স্টেশন স্থাপন করা যায়, কী পরিমাণ বাস লাগবে, রুট কোন দিক দিয়ে যাবে- সার্বিক বিষয়ে পরিকল্পনা গ্রহণের জন্য ‘এনাবলিং ইলেকট্রিক ভেহিকল অ্যাডাপটেশন ইন ফ্রেমওয়ার্ক অব সাসটেইনেবল এনার্জি বেজড ট্রান্সপোর্টেশন’ শীর্ষক প্রকল্প নেওয়া হচ্ছে। এটি মূলত পাইলট প্রকল্প। ২২ কোটি টাকা ব্যয়ে তিন বছরের পরিকল্পনা গ্রহণ করা হবে। মোট ব্যয়ের মধ্যে অনুদান হিসেবে জিইএফ (গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি) দেবে ১৮ কোটি ৩৬ লাখ টাকা এবং ইউএনডিপি অনুদান দেবে ১ কোটি টাকা। বাকি টাকা দেওয়া হবে সরকারি কোষাগার থেকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকায় চলবে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস, বসবে চার্জিং স্টেশন

Update Time : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪