তিনজনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চূড়ান্ত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • 193

নানা আলোচনা ও সমালোচনার পর তিনজনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় স্থগিতকৃত পুরস্কার তালিকা চূড়ান্ত করা হয়।

বাদ পড়া তিনজন হলেন মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ এবং সেলিম মোরশেদ। তারা যথাক্রমে মুক্তিযুদ্ধ, শিশুসাহিত্য এবং কথাসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। অবশ্য তাদের মধ্যে সেলিম মোরশেদ তালিকা স্থগিত করার পর পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশিত হয়। কিন্তু ঘোষণার পর সামাজিক ও সাংস্কৃতিক মহলে নানা বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন মহলের অভিযোগ ও আপত্তির মুখে ২৫ জানুয়ারি বাংলা একাডেমি কর্তৃপক্ষ তালিকা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এরপর বুধবারের সভায় পুরস্কার তালিকা পুনর্বিবেচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী বিভিন্ন বিভাগে যারা এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন তারা হলেন

কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, পুরস্কার প্রদানের ক্ষেত্রে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালা’ অনুসরণ করা হয়েছে। নীতিমালার চতুর্থ অধ্যায়ের নবম ধারা অনুযায়ী, নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারে না এবং দশম ধারা অনুসারে সুপারিশকৃত কোনো নাম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই পুরস্কার প্রদান করে বাংলা একাডেমি। পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেয়া হবে একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে।

রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এ পুরস্কার তুলে দেন। এবার ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী

তিনজনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চূড়ান্ত

Update Time : ০২:৩৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫