দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • 131

নিজস্ব প্রতিবেদক |

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, হাসনাত-সারজিস ওই গাড়িতে ছিলেন না। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুমিন ফরহাদ বলেন, আমরা এ ঘটনায় ওই ট্রাকটিসহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছি। হত্যাচেষ্টার যে অভিযোগ সে বিষয়ে আমরা তাকে জিজ্ঞেসাবাদ করছি। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে রাত ১০টার কিছু আগে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে লাইভে এসে হত্যাচেষ্টার অভিযোগ করে বলেন, ‘আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

Update Time : ১২:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪