ধর্ম নিয়ে কটূক্তি: জবির শিক্ষার্থী তিথি সরকারের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • 204

আদালত প্রতিবেদক
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী তিথি সরকারকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। তিনি ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময় ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার দপ্তর সম্পাদক ছিলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয়।
একই অভিযোগে ২০২০ সালের ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ধর্ম নিয়ে কটূক্তি: জবির শিক্ষার্থী তিথি সরকারের কারাদণ্ড

Update Time : ১১:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪